শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৪:৪৩ পিএম, ২০২১-০৯-১৫
এনামুল হক, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ তাড়াশে ভেজাল পণ্যের অভিযোগ তুলে হাটের ব্যবসায়ীদের কাছে ঘুষ দাবি করায় সিরাজগঞ্জের তাড়াশে স্যানিটারি ইন্সেপেক্টর ও তার এক সহযোগী কে উত্তেজিত জনতা গণধোলাই দিয়ে আটকে রাখার ঘটনা ঘটেছে। পরে পুলিশ গিয়ে তাদের কে জনতার কবল উদ্ধার করে । ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) চারটার সময় উপজেলার ধামাইচ হাটে।
পুলিশ ও ব্যবসায়ীরা জানান, তাড়াশ স্বাস্থ্য কমপ্লেক্সপর কর্মরত স্যানিটারি ইন্সেপেক্টর এস এম শহিদুল ইসলাম রন্টু ও নৈশ প্রহরী গোরাচাঁদ ধামাইচ হাটে গিয়ে ভেজাল পণ্যের অভিযোগ তুলে, ব্যবসায়ীদের নিকট থেকে মোটা অংকের ঘুষ দাবি করেন। এ সময় ব্যবসায়ীরা ঘুষ দিতে অস্বীকার করলে, তাদের কে জেল জরিমানার ভয় দেখিয়ে খারাপ ব্যবহার করেন। এসময় উত্তেজিত জনতা তাদের কে গণ পিটুনি দিয়ে আটকে রাখে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্যানিটারি ইন্সেপেক্টর এস.এম. শহিদুল ইসলাম রন্টু ও নৈশ প্রহরী গোরাচাঁদ কে উদ্ধার করে থানায় নিয়ে আসে। ধামাইচ বাজারের হোটেল ব্যবসায়ী রাশিদুল ইসলাম বলেন, স্যানিটারি ইন্সেপেক্টর এস.এম. শহিদুল ইসলাম রন্টু প্রায়ই হাট বাজারে গিয়ে ব্যবসায়দের ভয়ভিতি দেখিয়ে মোটা অংকের টাকা ঘুষ নিয়ে থাকেন। আজ বিকেলে ধামাইচ হাটে এসে অনেক ব্যবসায়ীর কাছ থেকে টাকা নেন। আমার দোকানে এসেও তিনি টাকা দাবি করেন। স্যানিটারি ইন্সেপেক্টর এস.এম. শহিদুল ইসলাম রন্টুর সাথে যোগাযোগ করলে , তিনি কথা বলতে রাজি হোননি। তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ফজলে আশিক জানান, খরব পেয়ে পুলিশ পাঠিয়ে ধামাইচ হাট থেকে স্যানিটারি ইন্সেপেক্টর এস.এম. শহিদুল ইসলাম রন্টু ও নৈশ প্রহরী গোরাচাঁদ কে উদ্ধার করা হয়। পরে রাত আটটার সময় মুচলেকা দিয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তার জিম্মায় নিয়ে যান। তাড়াশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: জামাল মিয়া শোভন বলেন, মুঠোফোনে খবর পেয়ে তাদের কে উদ্ধারের ব্যবস্থা করি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited